MCQ · HSC জীববিজ্ঞান ২য় পত্র · জিনতত্ত্ব ও বিবর্তন
সন্ধ্যামালতীর লাল (RR) ও সাদা (rr) ফুলের গাছের সংকরায়ণে F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত কত?
- ক৩ লাল : ১ সাদা
- খ১ লাল : ২ গোলাপি : ১ সাদা
- গসব গোলাপি
- ঘ৯ : ৭
সঠিক উত্তর: খ) ১ লাল : ২ গোলাপি : ১ সাদা
ব্যাখ্যা
অসম্পূর্ণ প্রকটতায় Rr গোলাপি হয়; তাই F₂ তে লাল : গোলাপি : সাদা = ১ : ২ : ১, ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই।