MCQ · HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র · পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা— i. পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না ii. পরমাণুর রৈখিক বর্ণালি ব্যাখ্যা করতে পারে না iii. নিউক্লিয়াসের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারে না নিচের কোনটি সঠিক?

  • কi ও iii
  • খii ও iii
  • গi ও ii
  • ঘi, ii ও iii

সঠিক উত্তর: গ) i ও ii

ব্যাখ্যা

চিরায়ত তড়িৎচুম্বক তত্ত্বানুসারে ঘূর্ণায়মান ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা এবং বর্ণালি অবিচ্ছিন্ন হওয়ার কথা — এ দুটি এর সীমাবদ্ধতা। নিউক্লিয়াসের ধারণা এ মডেলেরই অবদান।

এই বিষয়ের আরও প্রশ্ন

রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা— i. পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে ন… — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া