MCQ · HSC জীববিজ্ঞান ২য় পত্র · প্রাণীর আচরণ
বর্ষাকালে কার্প জাতীয় মাছ স্রোতের বিপরীতে হালদা নদীতে এসে ডিম ছাড়ে। এটি কোন ধরনের ট্যাক্সিস?
- করিওট্যাক্সিস
- খকেমোট্যাক্সিস
- গস্টেরিওট্যাক্সিস
- ঘফনোট্যাক্সিস
সঠিক উত্তর: ক) রিওট্যাক্সিস
ব্যাখ্যা
পানির স্রোতের প্রতি সাড়া দিয়ে স্থান পরিবর্তনকে রিওট্যাক্সিস বলে; স্রোতের বিপরীতে চললে তা ধনাত্মক রিওট্যাক্সিস।