MCQ · HSC রসায়ন ২য় পত্র · জৈব রসায়ন
উদ্দীপক: C₃H₆O সংকেতের যৌগ A টলেন বিকারকের সাথে রূপালি দর্পণ দেয়, কিন্তু এর সমাণু B দেয় না। B-এর ক্ষেত্রে— i. 2,4-DNP-এর সাথে কমলা-হলুদ অধঃক্ষেপ দেয় ii. আয়োডোফর্ম পরীক্ষা দেয় iii. ফেহলিং দ্রবণকে বিজারিত করে নিচের কোনটি সঠিক?
- কi ও ii
- খi ও iii
- গii ও iii
- ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক) i ও ii
ব্যাখ্যা
B হলো অ্যাসিটোন (CH₃COCH₃); কার্বনিল মূলকের জন্য 2,4-DNP ও CH₃CO– মূলকের জন্য আয়োডোফর্ম পরীক্ষা দেয়, কিন্তু ফেহলিং দ্রবণ বিজারিত করে না।