MCQ · HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র · ভৌত আলোকবিজ্ঞান
ইয়ং এর দ্বি-চিড় পরীক্ষায় — i. পর্দার দূরত্ব বাড়ালে ডোরা প্রস্থ কমে ii. লাল আলোর ডোরা প্রস্থ বেগুনি আলোর চেয়ে বেশি iii. সাদা আলো ব্যবহার করলে কেন্দ্রীয় ডোরা সাদা হয় নিচের কোনটি সঠিক?
- কi ও ii
- খi ও iii
- গii ও iii
- ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ) ii ও iii
ব্যাখ্যা
β ∝ λ হওয়ায় লাল আলোর ডোরা চওড়া; সাদা আলোতে কেন্দ্রে সব বর্ণের পথ পার্থক্য শূন্য বলে কেন্দ্রীয় ডোরা সাদা। β ∝ D, তাই D বাড়ালে β বাড়ে।