MCQ · HSC রসায়ন ১ম পত্র · মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
উদ্দীপক: M মৌলের যোজ্যতা স্তরের বিন্যাস 3s² 3p³। MCl₃ অণুর আকৃতি ও M এর সংকরণ যথাক্রমে—
- কসমতলীয় ত্রিভুজাকার, sp²
- খচতুস্তলকীয়, sp³
- গত্রিকোণীয় পিরামিড, sp³
- ঘT আকৃতি, sp³d
সঠিক উত্তর: গ) ত্রিকোণীয় পিরামিড, sp³
ব্যাখ্যা
M = P; PCl₃ এ তিনটি বন্ধন যুগল ও একটি নিঃসঙ্গ যুগল থাকায় sp³ সংকরণ ও ত্রিকোণীয় পিরামিড আকৃতি।