MCQ · রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
আখ থেকে চিনি কোন শিল্পের অন্তর্গত?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) প্রক্রিয়াজাত
ব্যাখ্যা
কাঁচামালকে কয়েকটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে নতুন পণ্য তৈরি করা প্রক্রিয়াজাত শিল্প — যেমন আখ থেকে চিনি, তুলা থেকে সুতা ও সুতা থেকে কাপড়। বিশ্লেষণমূলক শিল্পে একটি কাঁচামাল ভেঙে বহু পণ্য পাওয়া যায় (অপরিশোধিত তেল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন); যৌগিক শিল্পে বিভিন্ন উপাদান মিশিয়ে নতুন দ্রব্য হয় (সাবান, সিমেন্ট); সংযোজন শিল্পে যন্ত্রাংশ জুড়ে পণ্য হয় (মোটরগাড়ি, কম্পিউটার)। সূত্র: HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র — অধ্যায় ১: শিল্পের শ্রেণিবিভাগ।