MCQ · রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫
সাধারণত চেকের মেয়াদ কতদিন থাকে-
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: খ) ১৮০ দিন
ব্যাখ্যা
বাংলাদেশে চেক ইস্যুর তারিখ থেকে সাধারণত ৬ মাস (প্রায় ১৮০ দিন) পর্যন্ত বৈধ থাকে; এ সময়ের মধ্যে না ভাঙালে তা বাসি (stale) চেক হয়ে যায় এবং ব্যাংক পরিশোধ করে না। বাসি চেক নতুন তারিখ দিয়ে পুনর্বৈধ করতে আদেষ্টার স্বাক্ষর লাগে। চেকের তিন পক্ষ: আদেষ্টা (drawer), আদিষ্ট (drawee — ব্যাংক) ও প্রাপক (payee)। সূত্র: HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র — অধ্যায় ৬: চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট।