MCQ · রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫
মানবদেহের কোন অস্থিতে “ডেল্টয়েড টিউবারোসিটি” বিদ্যমান?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) হিউমেরাস
ব্যাখ্যা
হিউমেরাসের দণ্ডের মাঝামাঝি পার্শ্বদেশে অমসৃণ উঁচু অংশ ডেল্টয়েড টিউবারোসিটি, যেখানে কাঁধের ডেল্টয়েড পেশি যুক্ত হয়। ফিমারে আছে গ্রেটার ও লেসার ট্রোক্যান্টার, রেডিয়াসে রেডিয়াল টিউবারোসিটি (বাইসেপস যুক্ত হয়)। হিউমেরাস ঊর্ধ্ববাহুর একমাত্র অস্থি। সূত্র: HSC জীববিজ্ঞান ২য় পত্র — অধ্যায় ৭: চলন ও অঙ্গচালনা।