MCQ · রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫
কোন দেশ থেকে 'আরব বসন্ত' এর সূচনা হয়?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) তিউনিসিয়া
ব্যাখ্যা
২০১০ সালের ডিসেম্বরে তিউনিসিয়ার ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজির আত্মাহুতির পর সেখানে গণবিক্ষোভ শুরু হয়, যা মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। তিউনিসিয়ার আন্দোলনকে 'জেসমিন বিপ্লব' বলা হয়; এতে প্রেসিডেন্ট বেন আলীর পতন ঘটে (জানুয়ারি ২০১১)। সূত্র: Britannica — Arab Spring।