MCQ · বাংলা · কারক ও বিভক্তি
'রহিমের ভাই কলম দিয়ে চিঠি লেখে' — বাক্যের কোন পদটি কারক নয়?
- কভাই
- খকলম দিয়ে
- গচিঠি
- ঘরহিমের
সঠিক উত্তর: ঘ) রহিমের
ব্যাখ্যা
‘রহিমের’ সম্বন্ধ পদ, এটি ‘ভাই’-এর সঙ্গে সম্পর্কিত, ক্রিয়ার সঙ্গে নয়; বাকিগুলো যথাক্রমে কর্তা, করণ ও কর্ম।