MCQ · HSC রসায়ন ১ম পত্র · রাসায়নিক পরিবর্তন
নিচের কোন বিক্রিয়ার ΔH একই সাথে CO₂ এর গঠন তাপ এবং কার্বনের দহন তাপ নির্দেশ করে?
- কCO(g) + ½O₂(g) → CO₂(g)
- খC(গ্রাফাইট) + O₂(g) → CO₂(g)
- গC(গ্রাফাইট) + ½O₂(g) → CO(g)
- ঘCaCO₃(s) → CaO(s) + CO₂(g)
সঠিক উত্তর: খ) C(গ্রাফাইট) + O₂(g) → CO₂(g)
ব্যাখ্যা
আদর্শ অবস্থার মৌল থেকে 1 mol CO₂ তৈরি হচ্ছে (গঠন তাপ) এবং 1 mol কার্বন সম্পূর্ণ দহন হচ্ছে (দহন তাপ)।