MCQ · HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র · আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
বাষ্প সম্পর্কে— i. সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না ii. তাপমাত্রা বাড়লে সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি পায় iii. অসম্পৃক্ত বাষ্প মোটামুটি গ্যাসের সূত্রগুলো মেনে চলে নিচের কোনটি সঠিক?
- কi ও ii
- খi ও iii
- গii ও iii
- ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
সম্পৃক্ত বাষ্পচাপ কেবল তাপমাত্রার উপর নির্ভর করে, আয়তনের উপর নয়, তাই বয়েলের সূত্র মানে না; অসম্পৃক্ত বাষ্প আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তিনটিই সঠিক।