MCQ · HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র · আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম সেলসিয়াস তাপমাত্রা লেখচিত্রকে বর্ধিত করলে তা তাপমাত্রা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে?
- ক0°C
- খ−273°C
- গ273°C
- ঘ−100°C
সঠিক উত্তর: খ) −273°C
ব্যাখ্যা
চার্লসের সূত্র অনুসারে V = V₀(1 + t/273), তাই V = 0 হয় t = −273°C এ; এটিই পরম শূন্য তাপমাত্রা।