MCQ · জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা · ২০২০
কৃৎ প্রত্যয়ান্ত শব্দ কোনটি?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) বক্তব্য
ব্যাখ্যা
তব্য হলো সংস্কৃত কৃৎ প্রত্যয়। ব্যাকরণ কৌমুদীর মতে কর্মবাচ্য এবং ভাববাচ্যে ধাতুর উত্তর/পরে তব্য প্রত্যয় হয়। উচিত/যোগ্য অর্থে এই প্রত্যয় হয়। ধৃ + তব্য = ধর্তব্য বচ্ + তব্য = বক্তব্য কৃ + তব্য = কর্তব্য গম্ + তব্য = গন্তব্য মন্ + তব্য = মন্তব্য জ্ঞা + তব্য = জ্ঞাতব্য ভূ + তব্য = ভবিতব্য।