MCQ · HSC জীববিজ্ঞান ১ম পত্র · কোষ বিভাজন
2n = 16 এমন একটি কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় সম্পূর্ণ কোষে মোট ক্রোমোসোম সংখ্যা কত?
- ক৩২
- খ১৬
- গ৮
- ঘ৬৪
সঠিক উত্তর: ক) ৩২
ব্যাখ্যা
অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে প্রতিটি ক্রোমাটিড স্বতন্ত্র ক্রোমোসোম হয়; 16 × 2 = 32 (প্রতি মেরুতে ১৬)।