MCQ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১
সাম্যধ্রুবকের বেলায় প্রযোজ্য কোন উক্তিগুলো? i. তাপোৎপাদী বিক্রিয়ার বেলায় তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার সাম্যাঙ্কের মান হ্রাস পায়। ii. স্থির তাপমাত্রায় উভমুখী বিক্রিয়ার সাম্যাঙ্ক বিক্রিয়কগুলোর প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে। iii. ঘনমাত্রা ও চাপের পরিবর্তন সাম্যাবস্থা পরিবর্তন করতে পারে কিন্তু সাম্যধ্রুবকের মান স্থির থাকে। নিচের কোনটি সঠিক?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: খ) i, iii
ব্যাখ্যা
তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে K কমে (i সঠিক); স্থির তাপমাত্রায় K প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না (ii ভুল); ঘনমাত্রা ও চাপের পরিবর্তনে সাম্যের অবস্থান বদলালেও K স্থির থাকে (iii সঠিক)। তাই i ও iii।