সৃজনশীল প্রশ্ন · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
গণিত (লিখিত, শিফট-১) — প্রশ্ন ২
ব্যাখ্যা
চলকের ঘাতে চলক থাকলে লগারিদম নিয়ে অন্তরীকরণ; e^(f(x)) এর অন্তরজ e^(f(x))·f′(x)। সূত্র: HSC উচ্চতর গণিত ১ম পত্র — অধ্যায় ৯: অন্তরীকরণ।
ক) y = xˣ + e^(x³) হলে dy/dx এর মান নির্ণয় কর। (৪ নম্বর)
dy/dx = d(xˣ)/dx + d(e^(x³))/dx … (i) ধরি z = xˣ ⇒ ln z = x ln x উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ: (1/z)(dz/dx) = x·(1/x) + ln x = 1 + ln x ⇒ d(xˣ)/dx = xˣ(1 + ln x) আবার d(e^(x³))/dx = e^(x³)·d(x³)/dx = 3x²e^(x³) ∴ dy/dx = xˣ(1 + ln x) + 3x²e^(x³)