সৃজনশীল প্রশ্ন · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
পদার্থবিজ্ঞান (লিখিত, শিফট-১) — প্রশ্ন ২
ব্যাখ্যা
খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল T = 2u/g। সূত্র: HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র — অধ্যায় ৩: গতিবিদ্যা।
ক) 10.4 m s⁻¹ বেগে একটি ক্ষুদ্র বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর বস্তুটি ফিরে আসবে? (৪ নম্বর)
দেওয়া আছে, u = 10.4 m s⁻¹, g = 9.8 m s⁻²। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় t₁ = u/g; নামতেও একই সময় লাগে। মোট বিচরণকাল T = 2u/g = (2 × 10.4)/9.8 = 20.8/9.8 ≈ 2.12 s অতএব বস্তুটি প্রায় 2.12 s পর নিক্ষেপ বিন্দুতে ফিরে আসবে।