সৃজনশীল প্রশ্ন · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
পদার্থবিজ্ঞান (লিখিত, শিফট-২) — প্রশ্ন ১
ব্যাখ্যা
Q⃗ এর P⃗ বরাবর লম্ব অভিক্ষেপ = (P⃗ · Q⃗)/|P⃗| সূত্র: HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র — অধ্যায় ২: ভেক্টর।
ক) ভেক্টর P⃗ = 2î − 3ĵ + k̂ এর উপর Q⃗ = 4ĵ + 5k̂ এর লম্ব অভিক্ষেপের মান নির্ণয় করো। (৪ নম্বর)
P⃗ এর উপর Q⃗ এর লম্ব অভিক্ষেপ = Q cos θ = (P⃗ · Q⃗)/P P⃗ · Q⃗ = 2×0 + (−3)×4 + 1×5 = 0 − 12 + 5 = −7 P = |P⃗| = √(2² + (−3)² + 1²) = √14 ∴ লম্ব অভিক্ষেপ = −7/√14 = −√14/2 ≈ −1.87 একক ঋণাত্মক চিহ্ন বোঝায় অভিক্ষেপটি P⃗ এর বিপরীত দিকে; মান 7/√14 ≈ 1.87 একক।