সৃজনশীল প্রশ্ন · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
রসায়ন (লিখিত, শিফট-৩) — প্রশ্ন ২
ব্যাখ্যা
জারণ = ইলেকট্রন ত্যাগ, বিজারণ = ইলেকট্রন গ্রহণ; দুই অর্ধ-বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যা সমান। সূত্র: HSC রসায়ন ২য় পত্র — অধ্যায় ৪: তড়িৎ রসায়ন।
ক) Redox half-reaction বলতে কী বোঝ? নিম্নের বিক্রিয়ার ক্ষেত্রে Redox half-reaction গুলো লিখ: Fe + CuSO₄ → FeSO₄ + Cu. (৪ নম্বর)
রেডক্স বিক্রিয়াকে দুটি অংশে ভাগ করে লেখা যায় — একটি অংশে কেবল ইলেকট্রন ত্যাগ (জারণ) এবং অপর অংশে কেবল ইলেকট্রন গ্রহণ (বিজারণ) দেখানো হয়। এ প্রতিটি অংশকে Redox half-reaction (অর্ধ-বিক্রিয়া) বলে। দুটি অর্ধ-বিক্রিয়া যোগ করলে পূর্ণ রেডক্স বিক্রিয়া পাওয়া যায়। আয়নিক রূপ: Fe(s) + Cu²⁺(aq) → Fe²⁺(aq) + Cu(s) (SO₄²⁻ দর্শক আয়ন) জারণ অর্ধ-বিক্রিয়া: Fe(s) → Fe²⁺(aq) + 2e⁻ (Fe বিজারক) বিজারণ অর্ধ-বিক্রিয়া: Cu²⁺(aq) + 2e⁻ → Cu(s) (Cu²⁺ জারক)