জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন– 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না।
উপরের অনুচ্ছেদে 'অপরিচিতা' গল্পের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) সবগুলো
ব্যাখ্যা
অনুচ্ছেদে শিক্ষা-কর্মসংস্থানে নারীর বঞ্চনা আর যৌতুকপ্রথার কথা আছে; 'অপরিচিতা' গল্পেও যৌতুকের লোভে বিয়ে ভেঙে যায়, শিক্ষিত কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত নিয়ে আত্মমর্যাদার পরিচয় দেয়, আর অনুপমের মামার অর্থলোভ ও পারিবারিক কর্তৃত্ব গল্পকে চালিত করে। তাই প্রশ্নকর্তার দৃষ্টিতে তিনটি দিকই প্রতিফলিত। 'অপরিচিতা' রবীন্দ্রনাথের গল্প, প্রথম প্রকাশ 'সবুজপত্র' পত্রিকায় (১৯১৪)। সূত্র: HSC বাংলা ১ম পত্র — 'অপরিচিতা' (রবীন্দ্রনাথ ঠাকুর)।