১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে প্রথম জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন সুইডেনে অনুষ্ঠিত হয়। যার প্রেক্ষিতে পরিবেশ সম্মেলনের অংশ হিসেবে জলবায়ু রক্ষার জন্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ‘কিয়োটো প্রটোকল’ পরিবেশ রক্ষায় ‘কার্বন ট্রেডিং’ ধারণার প্রবর্তন করে। কোন দেশ নির্দিষ্ট সীমার চেয়ে কম কার্বন নিঃসরণ করলে দেশটির কার্বন ক্রেডিট জমা হয় এবং এই ক্রেডিট বিশ্ববাজারে বিক্রি করতে পারে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠন এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাসহ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে Vulnerable Twenty জোট গঠিত হয়।
V-20 জোটের সাথে সম্পর্কিত-
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা
ব্যাখ্যা
V20 (Vulnerable Twenty Group) জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট, ২০১৫ সালে পেরুর লিমায় গঠিত; লক্ষ্য জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও সহযোগিতা। শুরুতে ২০টি দেশ থাকলেও এখন সদস্য সংখ্যা ৬০-এর বেশি; বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য এবং ২০২০-২২ মেয়াদে সভাপতি ছিল। এটি Climate Vulnerable Forum (CVF)-এর সাথে যুক্ত। সূত্র: V20 Group — v-20.org।