MCQ · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
নিচের কোন ধরনের প্রাণীতে বায়ুপূর্ণ অস্থি থাকে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) পাখি
ব্যাখ্যা
পাখির (শ্রেণি Aves) অনেক অস্থি ফাঁপা ও বায়ুপূর্ণ (নিউমেটিক অস্থি), যা দেহকে হালকা করে উড্ডয়নে সাহায্য করে। এসব অস্থির বায়ুকুঠুরি বায়ুথলির সাথে যুক্ত থাকে। পাখির উড্ডয়ন অভিযোজনের অন্য বৈশিষ্ট্য: পালক, দাঁতহীন চঞ্চু, বায়ুথলি ও কিল (keel) যুক্ত স্টার্নাম। সূত্র: HSC জীববিজ্ঞান ২য় পত্র — অধ্যায় ১: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস (Aves)।