MCQ · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
কার্ডিয়াক চক্রে অলিন্দের ডায়াস্টোলের সময়কাল-
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: খ) 0.7 সেকেন্ড
ব্যাখ্যা
একটি কার্ডিয়াক চক্র 0.8 সেকেন্ডের; এর মধ্যে অলিন্দের সিস্টোল 0.1 সেকেন্ড, তাই অলিন্দের ডায়াস্টোল 0.8 − 0.1 = 0.7 সেকেন্ড। নিলয়ের ক্ষেত্রে সিস্টোল 0.3 সেকেন্ড ও ডায়াস্টোল 0.5 সেকেন্ড, তাই 0.3 ও 0.5 নিলয়ের মান। পুরো হৃৎপিণ্ডের যুগপৎ ডায়াস্টোল (joint diastole) 0.4 সেকেন্ড। সূত্র: HSC জীববিজ্ঞান ২য় পত্র — অধ্যায় ৪: মানব শারীরতত্ত্ব: রক্ত ও সঞ্চালন।