জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন– 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না।
সামাজিক বৈষম্যের শিকার বিলাসীকে পরিহাসকারীরা ছিলেন–
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) সাধু গৃহস্থ
ব্যাখ্যা
গল্পে কথক ন্যাড়া স্পষ্ট বলেছেন— 'বিলাসীকে যাঁহারা পরিহাস করিয়াছিলেন, তাঁহারা সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী'। 'কায়স্থ' শব্দটি এসেছে মৃত্যুঞ্জয়ের জাত বোঝাতে ('কায়স্থের ছেলে… পুরাদস্তুর সাপুড়ে হইয়া গেছে'), পরিহাসকারী হিসেবে নয়। 'বিলাসী' শরৎচন্দ্রের গল্প, প্রথম প্রকাশ 'ভারতী' পত্রিকায় (১৯১৮)। সূত্র: HSC বাংলা ১ম পত্র — 'বিলাসী' (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।