MCQ · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
নিচের কোনটি কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) Na₂CO₃.10H₂O
ব্যাখ্যা
কাপড় কাচার সোডা (washing soda) হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, Na₂CO₃·10H₂O। কেলাস পানিহীন Na₂CO₃ হলো সোডা অ্যাশ, আর NaOH·CaO মিশ্রণটি সোডা লাইম। খাবার সোডা (baking soda) হলো NaHCO₃। সূত্র: HSC রসায়ন ২য় পত্র — অধ্যায় ৫: অর্থনৈতিক রসায়ন।