MCQ · জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫
অ্যালডিহাইড মূলক সনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) AgNO₃ + NH₄OH
ব্যাখ্যা
AgNO₃ এর অ্যামোনিয়া দ্রবণ (টলেন্স বিকারক) অ্যালডিহাইডকে জারিত করে এবং নিজে বিজারিত হয়ে রুপালি দর্পণ তৈরি করে; কিটোন এ পরীক্ষা দেয় না। 2,4-DNPH অ্যালডিহাইড ও কিটোন উভয়ের কার্বনিল মূলকের সাথেই হলুদ-কমলা অধঃক্ষেপ দেয়, তাই এটি অ্যালডিহাইড আলাদাভাবে শনাক্ত করে না। NaHCO₃ কার্বক্সিলিক অ্যাসিড আর Br₂/CCl₄ অসম্পৃক্ততা শনাক্তে ব্যবহৃত হয়। সূত্র: HSC রসায়ন ২য় পত্র — অধ্যায় ২: জৈব রসায়ন।