MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৯
বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? What is the main demand of the Rohingyas with regard to their return from Bangladesh to Myanmar?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) নাগরিকত্ব (Citizenship)
ব্যাখ্যা
রোহিঙ্গাদের মূল সংকটের উৎস মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন, যার মাধ্যমে তারা রাষ্ট্রহীন হয়ে পড়ে। তাই প্রত্যাবাসনের প্রধান শর্ত হিসেবে তারা নাগরিকত্বের স্বীকৃতি দাবি করে আসছে; নিরাপত্তা ও সম্পত্তি ফেরতের দাবিও আছে, তবে সেগুলো নাগরিকত্বের ওপরই নির্ভরশীল। ২০১৭ সালের আগস্টের সামরিক অভিযানের পর রোহিঙ্গাদের বড় ঢল বাংলাদেশে আসে।