সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১
নিচের বাক্যগুলোর বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করে লেখ। বাক্যে কোনো শব্দ সংযোজন বা বিয়োজন করা যাবে না।
বাংলা (লিখিত) — প্রশ্ন 4
ব্যাখ্যা
'স-' উপসর্গে সহিত বোঝায় (সস্ত্রীক, সমূল); কার্পণ্য নিজেই বিশেষ্য, তাই '-তা' যোগ বাহুল্য; প্রশংসায় 'ভয়ানক' অপপ্রয়োগ।
ক) তিনি স্বস্ত্রীক বেরাতে আসিলেন। (১ নম্বর)
তিনি সস্ত্রীক বেড়াতে আসিলেন।
খ) অভাবগ্রস্থ ছাত্রটি তার দরাবস্থার কথা বর্ণনা করলো। (১ নম্বর)
অভাবগ্রস্ত ছাত্রটি তার দুরবস্থার কথা বর্ণনা করলো।
গ) বৃক্ষটি স্বমূলে উৎপাটিত হয়েছে। (১ নম্বর)
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে।
ঘ) আবশ্যক ব্যয়ে কার্পন্যতা অনুচিৎ। (১ নম্বর)
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
ঙ) ছেলেটি ভয়ানক মেধাবি। (১ নম্বর)
ছেলেটি অত্যন্ত মেধাবী।