সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (লিখিত) — প্রশ্ন 5
ব্যাখ্যা
এক লাইনের সংজ্ঞাভিত্তিক প্রশ্নে পাঠ্যবইয়ের পরিভাষা হুবহু লেখা সবচেয়ে নিরাপদ।
ক) বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত? (১ নম্বর)
উত্তোলন বা নিষ্কাশন শিল্প।
খ) পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি 'লিমিটেড'? (১ নম্বর)
শেয়ারহোল্ডারদের দায়।
গ) একটি যৌথ মূলধনি কোম্পানির গঠনতন্ত্র কোনটি? (১ নম্বর)
স্মারকলিপি বা পরিমেলবন্ধ বা সংঘস্মারক।
ঘ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কোন ধরনের বিপ্লব ছিল? (১ নম্বর)
মানসিক বিপ্লব।
ঙ) ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? (১ নম্বর)
সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ।
6) নীতি প্রয়োগে অনুসৃত ধারাবাহিক ধাপসমূহকে কী বলে? (১ নম্বর)
প্রক্রিয়া।
7) 'Psychology and Industrial Efficiency' বইটি কে লিখেছেন? (১ নম্বর)
Hugo Munsterberg (হুগো মুনস্টারবার্গ)।