SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৩

5c. [I] উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (Production Management & Marketing) — [II] ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা-এর বিকল্প

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (লিখিত) — প্রশ্ন 5

ব্যাখ্যা

বিপণন মিশ্রণের 4P-কে ভোক্তার দৃষ্টিতে 4C (Customer value, Cost, Convenience, Communication) হিসেবে মনে রাখলে এমন প্রশ্ন সহজ হয়।

  1. ক) বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে কী বলে? (১ নম্বর)

    বাজার।

  2. খ) ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে বিপণন মিশ্রণে প্রসার উপাদানটি কীভাবে বিবেচিত হয়? (১ নম্বর)

    যোগাযোগ (Communication)।

  3. গ) পণ্যের প্রকৃতি অনুসারে পণ্যকে বিভিন্ন অংশে ভাগ করাকে কী বলে? (১ নম্বর)

    পর্যায়িতকরণ।

  4. ঘ) বিপণন মিশ্রণের কোন উপাদানটিকে আয়ের একমাত্র উৎস হিসেবে বিবেচনা করা হয়? (১ নম্বর)

    মূল্য।

  5. ঙ) "পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য সেবাসমূহ সংরক্ষণ করা যায় না"- এটি সেবার কোন বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত? (১ নম্বর)

    পচনশীলতা/নশ্বরতা।

  6. 6) কোনো পণ্য বা সেবা একজন ব্যক্তি বা কোম্পানির পছন্দ বা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার কাজকে বলা হয় ____। (১ নম্বর)

    Customization।

  7. 7) একটি পদ্ধতি যেখানে পণ্য, সেবা ও ব্যবসায় প্রক্রিয়ার মান নিরবচ্ছিন্নভাবে উন্নয়নের জন্য কোম্পানির সকল লোক কাজ করে তাকে বলা যায় ____। (১ নম্বর)

    সার্বিক মান ব্যবস্থাপনা।

  8. 8) পণ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও প্রতিবেদন প্রণয়নকে বলা হয় ____। (১ নম্বর)

    বাজার গবেষণা।

এই বিষয়ের আরও প্রশ্ন

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (লিখিত) — প্রশ্ন 5 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া