SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪

ভুলসংশোধন: নিচের বাক্যগুলোর বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন কর। বাক্যে কোনো শব্দ সংযোজন বা বিয়োজন করা যাবে না।

বাংলা (লিখিত) — প্রশ্ন 3

ব্যাখ্যা

বানান (অদ্ভুত, কাণ্ড, শিক্ষার্থী), 'না' আলাদা লেখা, 'সব…গুলো' দ্বিরুক্তি এবং কাছাকাছি শব্দের অর্থভেদ (বেগার/বেকার, পরিচ্ছেদ/পরিচ্ছদ) এই ধরনের প্রশ্নের মূল ফাঁদ।

  1. ক) অদ্ভূত কান্ড। ভূতের বেকার খেটেই তার জীবন শেষ হলেন। (১ নম্বর)

    অদ্ভুত কাণ্ড! ভূতের বেগার খেটেই তার জীবন শেষ হলো।

  2. খ) ভূল সংশোধন করতে গিয়ে শিক্ষার্থিটি নির্ভুল জবাব দিল। (১ নম্বর)

    ভুল সংশোধন করতে গিয়ে শিক্ষার্থীটি নির্ভুল জবাব দিলো।

  3. গ) গুছিয়ে কথা বলতে পারেনা বলেই তাঁর সব কথাগুলো এরমেল হয়ে যায়। (১ নম্বর)

    গুছিয়ে কথা বলতে পারে না বলেই তাঁর কথাগুলো এলোমেলো হয়ে যায়।

  4. ঘ) পরিচ্ছদ অর্থ অধ্যায়, পরিচ্ছেদ মানে পোশাক। (১ নম্বর)

    পরিচ্ছেদ অর্থ অধ্যায়, পরিচ্ছদ মানে পোশাক।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 3 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া