Finance, Banking and Insurance (বিকল্প: Production Management & Marketing)
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (লিখিত) — প্রশ্ন 5
ব্যাখ্যা
পার্থক্যের প্রশ্নে দুই পাশের মূল বৈশিষ্ট্য (জামানত, সুদ, ঝুঁকির ধরন) এক লাইনে পাশাপাশি লিখলে উত্তর স্পষ্ট হয়।
ক) বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কী? (১ নম্বর)
বন্ড জামানতযুক্ত, ডিবেঞ্চার সাধারণত জামানতবিহীন ঋণপত্র।
খ) অগ্রাধিকার শেয়ারকে কেন শংকর জাতীয় সিকিউরিটি বলা হয়? (১ নম্বর)
অগ্রাধিকার শেয়ারে ঋণ (স্থির লভ্যাংশ) ও মালিকানাস্বত্ব (শেয়ার) উভয়ের বৈশিষ্ট্য দেখা যায়, তাই একে সংকরজাতীয় সিকিউরিটি বলা হয়।
গ) জিরো কুপন বন্ড কী? (১ নম্বর)
যে বন্ডে কোনো কুপন সুদ থাকে না, অভিহিত মূল্যের চেয়ে কম দামে (বাট্টায়) বিক্রি হয় এবং মেয়াদ শেষে অভিহিত মূল্য পরিশোধ করা হয়, তাকে জিরো কুপন বন্ড বলে।
ঘ) পোর্টফোলিও বৈচিত্র্যায়ন করে কোন ধরনের ঝুঁকি এড়ানো যায় না? (১ নম্বর)
বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকি।
ঙ) ব্যাংকের তারল্যনীতি কী? (১ নম্বর)
আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা মেটাতে ব্যাংক সবসময় পর্যাপ্ত তরল সম্পদ সংরক্ষণ করবে—এটিই ব্যাংকের তারল্যনীতি।
6) নিকাশ ঘরের সংজ্ঞা দাও। (১ নম্বর)
যে স্থানে বা ব্যবস্থায় ব্যাংকগুলো পারস্পরিক চেক ও দেনা-পাওনা নিষ্পত্তি করে, তাকে নিকাশ ঘর বলে।
7) চেকের সাথে সম্পর্কিত পক্ষগুলোর নাম লিখ। (১ নম্বর)
প্রধান পক্ষ ৩টি: আদেষ্টা (হিসাবধারী), আদিষ্ট (ব্যাংক) ও প্রাপক; এছাড়া ধারক, প্রকৃত ধারক, অনুমোদনকারী ও অনুমোদনবলে প্রাপক।
8) সমর্পণ মূল্য বলতে কী বোঝায়? (১ নম্বর)
জীবন বিমায় বিমাগ্রহীতা মেয়াদের আগে বিমাচুক্তি বাতিল করলে বিমাকারীর কাছ থেকে যে অর্থ পান, তাকে সমর্পণ মূল্য বলে।