SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৩

5b. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Business Organization & Management)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (লিখিত) — প্রশ্ন 5

ব্যাখ্যা

এক শব্দের উত্তরে সঠিক পরিভাষা লেখাই মূল; ফেয়লের ১৪ নীতি, নেতৃত্বের ধরন ও সংগঠন কাঠামো আলাদা করে মনে রাখা দরকার।

  1. ক) স্বল্প মেয়াদে একটি কাজ কে, কোথায় এবং কীভাবে সম্পাদন করবে তার বিশদ বিবরণ কোন পরিকল্পনার সাথে জড়িত? (১ নম্বর)

    কার্যভিত্তিক পরিকল্পনা।

  2. খ) হেনরি ফেয়ল কর্তৃক প্রদত্ত কোন নীতির মাধ্যমে 'নির্দেশনার অধিক্রমণ' প্রতিরোধ করা হয়? (১ নম্বর)

    নির্দেশনার ঐক্য।

  3. গ) কার্য সম্পাদনের কাল, শুরু ও শেষ নিয়ন্ত্রণের কোন কৌশলের মাধ্যমে প্রকাশ করা হয়? (১ নম্বর)

    গ্যান্ট চার্ট।

  4. ঘ) কোন প্রকারের সংগঠন কাঠামো পেশাগত বিশেষায়নকে ত্বরান্বিত করে? (১ নম্বর)

    কার্যভিত্তিক সংগঠন।

  5. ঙ) একটি সমবায় সমিতিতে সদস্যদের মূলধনের পরিমাণ যাই হোক না কেন সবাই একটি ভোটের অধিকারী—বিবৃতিতে সমবায়ের কোন নীতি প্রতিফলিত হয়েছে? (১ নম্বর)

    সাম্যের নীতি (গণতান্ত্রিক ব্যবস্থাপনা: এক সদস্য এক ভোট)।

  6. 6) কোন প্রকারের নেতৃত্বে কর্মীদের কার্যসম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়? (১ নম্বর)

    লাগামহীন নেতৃত্ব।

  7. 7) একটি ব্যবসায়ের মিশন স্টেটমেন্ট-এর লক্ষ্য কী? (১ নম্বর)

    প্রতিষ্ঠানের ব্রত, সাধনা বা প্রচেষ্টা সম্পর্কে ধারণা দান।

  8. 8) কোন গ্লোবাল কৌশলের মাধ্যমে একটি ফার্ম অন্য কোনো বিদেশি ফার্মকে ফি প্রদানের বিনিময়ে তার পণ্য উৎপাদন ও বিক্রয় করার অনুমতি প্রদান করে? (১ নম্বর)

    ফ্রাঞ্চাইজিং।

এই বিষয়ের আরও প্রশ্ন

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (লিখিত) — প্রশ্ন 5 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া