MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১
একটি ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় ২০%, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় ১৫%, এবং ঋণ মূলধনের ব্যয় ১০%। এর সাধারণ শেয়ারের মূলধন ভার ৪০% এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন ভার ঋণ মূলধনের ভারের সমান। ফার্মের করের হার ৪০% হলে ফার্মের ভার-আরোপিত মূলধন ব্যয় কত হবে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) ১৪.৩%
ব্যাখ্যা
করোত্তর ঋণ ব্যয় = ১০% × (১ − ০.৪) = ৬%; ঋণ ও অগ্রাধিকার শেয়ারের ভার ৩০% করে। WACC = (৬% × ০.৩) + (২০% × ০.৪) + (১৫% × ০.৩) = ১.৮% + ৮% + ৪.৫% = ১৪.৩%।