MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১
ABC লিমিটেড প্রতিটি ১০ টাকা করে ১০,০০০ একক প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারির ১৬ তারিখে প্রতিটি ১১ টাকা করে ৫,০০০ একক এবং জানুয়ারির ২৫ তারিখে প্রতিটি ১২ টাকা করে ৩,০০০ একক পণ্য ক্রয় করে। জানুয়ারির ২৯ তারিখে কোম্পানি প্রতিটি ২৫ টাকা করে ১২,০০০ একক পণ্য বিক্রয় করে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে যদি কোম্পানি অবিরাম মজুত পণ্য পদ্ধতি অনুসরণ করে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: খ) ৬৯,০০০ টাকা
ব্যাখ্যা
সমাপনী মজুত = ১০,০০০ + ৫,০০০ + ৩,০০০ − ১২,০০০ = ৬,০০০ একক; FIFO-তে শেষের ক্রয় থেকে মূল্যায়ন: (৩,০০০ × ১২) + (৩,০০০ × ১১) = ৩৬,০০০ + ৩৩,০০০ = ৬৯,০০০ টাকা।