সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৯
বাক্য গঠন কর (১ × ৫ = ৫): তপোবন, সমীচীন, অবিনাশী, মূল্যবোধ, বাতায়ন।
বাংলা (লিখিত) — প্রশ্ন 4
ব্যাখ্যা
প্রতিটি বাক্যে শব্দের অর্থ যেন স্পষ্ট হয়: তপোবন = ঋষিদের তপস্যার বন, সমীচীন = যথাযথ, বাতায়ন = জানালা।
ক) তপোবন (১ নম্বর)
রবীন্দ্রনাথ ঠাকুর তপোবন-প্রেমিক ছিলেন।
খ) সমীচীন (১ নম্বর)
এখন এখান থেকে চলে যাওয়াই সমীচীন।
গ) অবিনাশী (১ নম্বর)
নজরুল তাঁর অবিনাশী বিদ্রোহী কবিসত্তা নিয়ে বাংলা কাব্যাঙ্গনে আবির্ভূত হয়েছিলেন।
ঘ) মূল্যবোধ (১ নম্বর)
আজকাল সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে।
ঙ) বাতায়ন (১ নম্বর)
কবি বাতায়নের পাশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন।