SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৩

সারমর্ম লেখ: বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস- কেন এ মাথার ঘাম পায়েতে বহাস। বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

বাংলা (লিখিত) — প্রশ্ন 3

ব্যাখ্যা

কবিতার সংলাপ (মানুষ বনাম বসুমতী) থেকে মূল শিক্ষা বের করতে হয়: পরিশ্রমেই মানুষের মর্যাদা।

  1. ক) কবিতাংশের সারমর্ম লেখ। (৫ নম্বর)

    ধরণির শস্যসম্পদ অনায়াসলভ্য নয়। তাই মানুষের শক্তি, সামর্থ্য ও শ্রমের এত মূল্য। অন্যের করুণা-নির্ভরতায় নয়, বরং পরিশ্রমই মানুষের অস্তিত্বের অবলম্বন ও মর্যাদার কষ্টিপাথর।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 3 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া