সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২০
সারাংশ লেখ: দুঃখ যত প্রবলভাবে মানুষের মনে আঘাত করে, সুখ ততটা করে না। সুখকে কোনো কোনো লোকে যত নিস্পৃহভাবে গ্রহণ করতে পারে, চেষ্টা করলেও দুঃখকে তত সহজে মনের গোপনে লুকিয়ে রাখতে পারে না। এজন্য জীবনে দুঃখের মূল্য বড়ো বেশি। আগে দুঃখ পেতে হবে, তবেই সমস্ত অনুভূতি সজাগ ও তীক্ষ্ণ হবে। ভুল করে যে দুঃখ পায়, তার ভুল করা সার্থক। আর ভুল করলেও যে নির্বিকার, আত্মবিচার যার নাই— তার কাছে সত্য-মিথ্যা, পাপ-পুণ্য, অর্থশূন্য শব্দ ছাড়া আর কিছুই নয়।
বাংলা (লিখিত) — প্রশ্ন 1
ব্যাখ্যা
সারাংশে মূল কথা দু-তিন বাক্যে: সুখ-দুঃখ পরিপূরক, আর আত্মবিচার থেকে জাগা দুঃখবোধই মানুষকে খাঁটি করে।
ক) অনুচ্ছেদটির সারাংশ লেখ। (৫ নম্বর)
সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। এসবের মাধ্যমেই মানুষের অন্তরে অনুভূতির প্রকাশ ঘটে। তবে নিজ কৃতকর্মের অনুশোচনা থেকে মানবমনে যে দুঃখের অনুভূতি জন্ম নেয়, সে অনুভূতিই শ্রেষ্ঠ।