SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৯

সপ্রসঙ্গ উদ্ধৃতি ব্যাখ্যা কর (২.৫ × ২ = ৫):

বাংলা (লিখিত) — প্রশ্ন 2

ব্যাখ্যা

সপ্রসঙ্গ ব্যাখ্যার তিন অংশ— উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা— আলাদা করে লিখতে হয়।

  1. ক) (ক) 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।' (২.৫ নম্বর)

    উৎস: প্রশ্নোক্ত চরণটি প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী রচিত 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ: মানুষের জীবন অন্যান্য সাধারণ প্রাণীর জীবনের থেকে অনেক বেশি মূল্যবান তা বোঝানোর জন্যই লেখক মন্তব্যটি করেছেন। ব্যাখ্যা: মানুষ ও অন্যান্য প্রাণীর মৌলিক পার্থক্য মানবীয় চেতনায়। প্রাণীর বৃদ্ধি ঘটে শুধু শরীরে, তবে মানুষের বৃদ্ধি ঘটে দুইভাবে— দৈহিক এবং মানবিক বা আত্মিক। আত্মিক গুণাবলির জন্যই মানুষ অন্য সকল প্রাণীর থেকে উন্নত। যদি মানুষের আত্মিক বিকাশ না ঘটে, তবে সে মানুষ হিসেবে পরিগণিত হবে না।

  2. খ) (খ) 'তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ।' (২.৫ নম্বর)

    উৎস: প্রশ্নোক্ত চরণ দুটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ: এখানে কবি মানবতাবাদ ও সমতার দৃষ্টিভঙ্গির জয়গান গাইতে গিয়ে উক্ত চরণ দুটি রচনা করেছেন। ব্যাখ্যা: মানুষের হৃদয় সকল কালের জ্ঞানের উৎস। সকল ধর্মগ্রন্থের মূল কথা যে মানবতাবাদ ও সমতার দৃষ্টি— তার উৎসভূমি মানুষের হৃদয়। তাই সকল শাস্ত্রের জ্ঞান মানুষের অন্তরে পাওয়া যায়। তাই কবি বলেছেন, প্রাণ যদি স্বচ্ছ হয়, তাহলে আর আলাদা করে কোনো শাস্ত্র অনুসরণ করতে হয় না।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 2 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া