সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২২
সারমর্ম লেখ: তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারো ঠেলায় কেউ-বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কীসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো।
বাংলা (লিখিত) — প্রশ্ন 2
ব্যাখ্যা
কবিতার দুই অংশ— মানুষে মানুষে অমিল ও দুঃখ, তবু জীবনের সৌন্দর্য— মিলিয়ে দু-তিন বাক্যে মূল শিক্ষা লিখতে হয়।
ক) কবিতাংশের সারমর্ম লেখ। (৫ নম্বর)
এই পৃথিবীতে কেউই ধন-সম্পত্তি, সম্মান-প্রতিপত্তিতে একজন আরেকজনের সমান নয়। এই কঠিন সত্য না মানলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। জীবনে অনেক বাধা-বিপত্তি আসবে, কেননা ভালো-মন্দ, সুখ-দুঃখ এসবই মানব অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। যারা এই দুঃখ, ব্যর্থতা, অমঙ্গলকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তাদের জীবনেই সার্থকতা নিহিত।