SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪

সারমর্ম লেখ: আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না: তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ- বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস: আমি একটা দেশলাইয়ের কাঠি। আমাদের কী অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার; তবু কেন বোঝো না, আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গঞ্জে, গ্রামে - দিগন্ত থেকে দিগন্তে।

বাংলা (লিখিত) — প্রশ্ন 2

ব্যাখ্যা

সারমর্মে কবিতার রূপকটি (দেশলাইয়ের কাঠি = সাধারণ মানুষ) ভেঙে মূলভাব দু-তিন বাক্যে নিজের ভাষায় লিখতে হয়।

  1. ক) কবিতাংশের সারমর্ম লেখ। (৫ নম্বর)

    দেশলাইয়ের কাঠি যদিও ছোটো ও তুচ্ছ, তবুও তার ভেতরে বারুদ আর আগুন লুকিয়ে আছে। একইভাবে মানুষের মধ্যেও রয়েছে অমিত তেজ ও শক্তি এবং বারবার অবদমিত করার চেষ্টা করা হলে তাদের শক্তি ও প্রতিবাদ একদিন বিস্ফোরিত হবে। তারা শাসনের গণ্ডি ভেঙে স্বাধীনভাবে দিগন্তজুড়ে ছড়িয়ে পড়বে।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 2 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া