সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১
বাংলা (লিখিত) — প্রশ্ন 1
ব্যাখ্যা
সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ ও গুরুত্ব — পাঁচ বাক্যে এই চার ধাপ।
ক) ‘শিষ্টাচার’ নিয়ে পাঁচটি বাক্য লেখ। (২.৫ নম্বর)
নম্র, ভদ্র ও মার্জিত আচরণ — যা সমাজের নীতি-নৈতিকতার সাথে সাংঘর্ষিক নয় বরং সমাদৃত — তা-ই শিষ্টাচার। শিষ্টাচার মূলত দুই প্রকার: সামাজিক ও দাপ্তরিক। কথাবার্তা, পোশাক, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনুষ্ঠানে শালীন আচরণই সামাজিক শিষ্টাচার। সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ও সহকর্মীর প্রতি শ্রদ্ধা দাপ্তরিক শিষ্টাচারের অংশ। সংস্কৃতিভেদে রূপ আলাদা হলেও শিষ্টাচার সব সমাজেই কাম্য।