SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫

আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু, দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে; পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন; মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে।

বাংলা (লিখিত) — প্রশ্ন 1

ব্যাখ্যা

মূলভাব তিন ধাপে: ভালোবাসার চেষ্টাতেও রক্তপাত → পৃথিবী আজ গভীর অসুখে → তবু মানুষ পৃথিবীর কাছেই ঋণী।

  1. ক) সারমর্ম লেখ। (৩ নম্বর)

    সারমর্ম: প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে। অর্থাৎ, অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার ভুবনে। তবুও অস্তিত্ব রক্ষা ও আশ্রয়ের জন্য মানুষকে শেষ পর্যন্ত এই রুগ্‌ণ পৃথিবীর কাছেই ঋণী থাকতে হয়।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 1 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া