সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৩
বাংলা (লিখিত) — প্রশ্ন 1
ব্যাখ্যা
বাক্যে শব্দটির অর্থ স্পষ্ট হতে হবে — শুধু শব্দ বসালেই হয় না।
ক) পরিভাষাযোগে বাক্য গঠন কর: অ্যাডহক; রেয়াত; ডেপুটেশন; প্রোক্টর; নথি; তিলার্ধ (৩ নম্বর)
অ্যাডহক — অ্যাডহক কমিটির সিদ্ধান্তে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। রেয়াত — দশটি প্রতিষ্ঠানকে পনেরো শতাংশ কর রেয়াত দেওয়া হয়েছে। ডেপুটেশন — ডেপুটেশনে থাকা শিক্ষকদের কলেজে ফেরত পাঠানো হয়েছে। প্রোক্টর — সাইফুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর পদে নিয়োগ পেয়েছেন। নথি — ভর্তি পরীক্ষার্থীদের রোল নথিভুক্ত করা হলো। তিলার্ধ — বইমেলায় তিলার্ধ জায়গা নেই।