সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২২
বাংলা (লিখিত) — প্রশ্ন 2
ব্যাখ্যা
সংজ্ঞা → কারণ → প্রভাব → করণীয় — পাঁচ বাক্যের অনুচ্ছেদের সহজ কাঠামো।
ক) ‘প্লাস্টিক দূষণ’ বিষয়ে পাঁচটি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা কর। (২.৫ নম্বর)
অতিমাত্রায় প্লাস্টিকজাত পণ্য ব্যবহারে পরিবেশে যে দূষণ ঘটে, তা-ই প্লাস্টিক দূষণ। আকার অনুযায়ী প্লাস্টিক বর্জ্য মাইক্রো, মেসো ও ম্যাক্রো — তিন ভাগে বিভক্ত। মানুষের অসচেতনতাই এ দূষণের প্রধান কারণ। এতে মানুষ, উদ্ভিদ ও প্রাণিকুল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস্টিক দূষণ মোকাবিলায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়।