সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২২
বাংলা (লিখিত) — প্রশ্ন 1
ব্যাখ্যা
বাক্যে শব্দের অর্থ ফুটে উঠতে হবে — পাণ্ডুর = ফ্যাকাশে, কিংবদন্তি = যার খ্যাতি লোকমুখে ছড়ানো।
ক) নিচের শব্দগুলির মাধ্যমে বাক্য রচনা কর: পাণ্ডুর; তপোবন; মহাকাল; সাম্যবাদ; কিংবদন্তি (২.৫ নম্বর)
পাণ্ডুর — রোগীটির পাণ্ডুর মুখ দেখে বড় কষ্ট পেলাম। তপোবন — রবীন্দ্রনাথ তপোবন-প্রেমিক ছিলেন। মহাকাল — একদিন মহাকালের স্রোতে আমরা সবাই হারিয়ে যাব। সাম্যবাদ — বিদ্রোহী কবি নজরুল সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কিংবদন্তি — মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি।