SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৩

রসায়ন (লিখিত) — প্রশ্ন 2

ব্যাখ্যা

লবণ সেতুর আয়ন তড়িৎদ্বারের আয়নের সাথে অধঃক্ষেপ তৈরি করলে চলবে না।

  1. ক) বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? একই তাপমাত্রা ও চাপে NH₃ এর আচরণ CO₂-এর তুলনায় আদর্শ অবস্থা থেকে বেশি বিচ্যুত হয় কেন? (১.২৫ নম্বর)

    খুব উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। NH₃ অণুতে N–H পোলার বন্ধন থাকায় অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন ও শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ থাকে; CO₂-তে শুধু দুর্বল আকর্ষণ। তাই NH₃ বেশি বিচ্যুত হয়।

  2. খ) Pb(s)/Pb²⁺(aq) ‖ Ag⁺(aq)/Ag(s) — এই সেলের লবণ সেতু হিসেবে নিচের কোনটি/কোনগুলো উপযুক্ত নয় কারণসহ ব্যাখ্যা কর: K₂SO₄, KCl এবং KNO₃। (১.২৫ নম্বর)

    K₂SO₄ ও KCl উপযুক্ত নয়: SO₄²⁻ Pb²⁺-এর সাথে PbSO₄ এবং Cl⁻ Ag⁺-এর সাথে AgCl অধঃক্ষেপ তৈরি করে। KNO₃ উপযুক্ত — Pb(NO₃)₂ ও AgNO₃ দুটোই দ্রবণীয়।

এই বিষয়ের আরও প্রশ্ন

রসায়ন (লিখিত) — প্রশ্ন 2 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া