সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫
বাংলা (লিখিত) — প্রশ্ন 3
ব্যাখ্যা
প্রতিটি বাগধারার অর্থ বন্ধনীতে দিয়ে এমন বাক্য লেখা দরকার যাতে প্রসঙ্গ থেকেই অর্থ স্পষ্ট হয়।
ক) অর্থসহ বাক্যে প্রয়োগ দেখাও: তামার বিষ, তালপাতার সেপাই, গোঁফখেজুরে, কুম্ভীরাশ্রু (৪ নম্বর)
তামার বিষ (অর্থের কুপ্রভাব) — পৈতৃক সম্পত্তি পেয়ে লোকটার মাথায় তামার বিষ উঠেছে, এখন সে কাউকেই আর মানুষ মনে করে না। তালপাতার সেপাই (ছিপছিপে / অতিশয় দুর্বল ব্যক্তি) — শরীরের যত্ন না নেওয়ায় ছেলেটি দিনদিন তালপাতার সেপাই হয়ে যাচ্ছে। গোঁফখেজুরে (খুব অলস / নিতান্ত অলস) — গোঁফখেজুরে লোককে দিয়ে এসব কাজ হবে না। কুম্ভীরাশ্রু (মায়াকান্না / কপট সহানুভূতি) — গরিবের জন্য শোষকদের এই কান্না আসলে কুম্ভীরাশ্রু ছাড়া আর কিছুই নয়।